InnoCraft IT-তে আমরা আপনার গোপনীয়তাকে অত্যন্ত গুরুত্ব দিই। এই প্রাইভেসী পলিসি পেজটি আমাদের ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষার পদ্ধতি বর্ণনা করে। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই নীতির সাথে একমত পোষণ করছেন।
১. আমরা কী কী তথ্য সংগ্রহ করি?
আমরা মূলত দুই ধরনের তথ্য সংগ্রহ করতে পারি:
ব্যক্তিগত তথ্য: যখন আপনি আমাদের কোর্সে এনরোল করেন, নিউজলেটার সাবস্ক্রাইব করেন বা কন্টাক্ট ফর্ম পূরণ করেন, তখন আমরা আপনার নাম, ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বর এবং প্রয়োজনীয় ব্যবসায়িক তথ্য সংগ্রহ করি।
অটোমেটিক তথ্য: আমাদের সাইট ভিজিট করার সময় আপনার IP অ্যাড্রেস, ব্রাউজারের ধরন এবং কুকিজের (Cookies) মাধ্যমে কিছু টেকনিক্যাল তথ্য সংগৃহীত হতে পারে।
২. তথ্যের ব্যবহার
আপনার থেকে সংগৃহীত তথ্য আমরা নিচের উদ্দেশ্যে ব্যবহার করি:
আপনার কাঙ্ক্ষিত সার্ভিস বা কোর্স প্রদান করতে।
আমাদের ওয়েবসাইট এবং অ্যাপের (যেমন: FloatingNote) ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে।
আপনার সাথে যোগাযোগ করতে এবং নতুন আপডেট বা অফার সম্পর্কে জানাতে।
যেকোনো ধরনের টেকনিক্যাল সমস্যা সমাধান করতে।
৩. অ্যাপ সংক্রান্ত বিশেষ পলিসি (FloatingNote ও অন্যান্য)
আমাদের ডেভেলপ করা মোবাইল অ্যাপগুলো ব্যবহারের ক্ষেত্রে:
আমরা অপ্রয়োজনীয় কোনো সেনসিটিভ পারমিশন গ্রহণ করি না।
অ্যাপের কাজের জন্য প্রয়োজনীয় স্টোরেজ বা ফাইল অ্যাক্সেস কেবল আপনার ডিভাইসেই সীমাবদ্ধ থাকে, আমরা আমাদের সার্ভারে আপনার ব্যক্তিগত নোট বা ফাইল আপলোড করি না।
৪. তথ্য সুরক্ষা
আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আধুনিক এনক্রিপশন এবং সিকিউরিটি প্রোটোকল ব্যবহার করি। আমরা কখোনোই আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি, ট্রেড বা লিজ দিই না। তবে আইনি প্রয়োজনে বা সরকারি নির্দেশে তথ্য প্রদান করতে হতে পারে।
৫. থার্ড-পার্টি সার্ভিস
আমাদের সাইটে গুগোল অ্যানালিটিক্স (Google Analytics) বা পেমেন্ট গেটওয়ের মতো কিছু থার্ড-পার্টি সার্ভিস থাকতে পারে। তাদের নিজস্ব প্রাইভেসী পলিসি অনুযায়ী তারা তথ্য পরিচালনা করে, যার দায়ভার InnoCraft IT বহন করে না।
৬. কুকিজ (Cookies)
ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে আমরা ছোট কুকি ফাইল ব্যবহার করি। আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিংস থেকে কুকিজ বন্ধ করে রাখতে পারেন।
৭. শিশুদের গোপনীয়তা
আমাদের সার্ভিসগুলো সাধারণত প্রাপ্তবয়স্ক এবং শিক্ষার্থীদের জন্য। আমরা জেনেশুনে ১৩ বছরের কম বয়সী শিশুদের থেকে কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না।
৮. যোগাযোগ
আমাদের প্রাইভেসী পলিসি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সরাসরি যোগাযোগ করুন:
ইমেইল:
